বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১০:২৬ এএম
আপডেট : ১২ জুন ২০২৬, ১০:৪২ এএম
অনলাইন সংস্করণ

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তার আসামি। ছবি : কালবেলা

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বার ঘটনায় স্থানীয় ছাত্রলীগ নেতা সাব্বির খান রাব্বিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ জুন) দুপুর ১টায় জাদুরকাঠি রাস্তা থেকে বগা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন তাকে গ্রেপ্তার করেন।

সাব্বির বগা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তার বাবার নাম সহিদুল ইসলাম খান। জাদুরকাঠী গ্রামে তার বাড়ি। ​ ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই প্রতিবন্ধী কিশোরী অসুস্থ বোধ করলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসক জানান, কিশোরীটি আড়াই মাসের অন্তঃসত্ত্বা। এরপর ওই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, ছাত্রলীগ নেতা সাব্বির তার সঙ্গে দৈহিক সম্পর্ক করত।

পাশবিক নির্যাতনে অন্তঃসত্ত্বা ওই কিশোরীর ঘটনাটি জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেতা সাব্বিরকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

এদিকে ওই কিশোরীকে বিনামূল্য আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ‘বিচার ফাউন্ডেশন’ নামের একটি মানবাধিকার সংগঠন।

সংগঠনটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, পাশবিক নির্যাতনের শিকার ওই কিশোরীকে সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে।

সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামি সাব্বির খানকে গ্রেপ্তার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মাঠে নামার আগেই যে রেকর্ড গড়লেন মেসি

শূন্যরেখায় ১২ জনের অবস্থান

নতুন বাজেটে অর্থনীতি পুনর্গঠনের রূপরেখা তুলে ধরলেন মাহদী আমিন

ফের কমলো স্বর্ণের দাম

কারাবন্দিদের জন্য বিশ্বকাপ দেখার ব্যবস্থা

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

দুই লাখ ২০ হাজার টাকার নিচে মিলছে স্বর্ণ, নতুন দর কত

মালয়েশিয়ান শান্তিরক্ষীদের সামরিক যানে গোলাবর্ষণ

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স

না ফেরার দেশে বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১০

৫৮ বছর পর বাড়ি ফিরলেন দুলাল চৌধুরী

১১

বালের্দির পরিবর্তে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে সেনেসি

১২

অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

বাজেটে পে-স্কেল কার্যকরের ঘোষণা অর্থমন্ত্রীর, কোন গ্রেডে বেতন কত

১৪

চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

১৫

মারা গেছেন থাইল্যান্ডের রাজকুমারী

১৬

ক্লাস চলাকালীন শিক্ষার্থীর মাথায় খুলে পড়ল ফ্যান

১৭

যুদ্ধ বন্ধে চুক্তির কিছুই চূড়ান্ত হয়নি, দাবি ইরানের

১৮

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতিকে চাপের মুখে ফেলবে : চরমোনাই পীর

১৯

কুড়িয়ে পাওয়া ২০ লাখ টাকা মালিকের হাতে তুলে দিলেন নৈশপ্রহরী

২০
X