কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বোনের

পানিতে ডুবে শিশুর মৃত্যু। ছবি : কালবেলা গ্রাফিক্স
পানিতে ডুবে শিশুর মৃত্যু। ছবি : কালবেলা গ্রাফিক্স

কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে আব্দুল্লাহ ও জোছনা নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বড় মৌলভী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

আব্দুল্লাহ (১) কক্সবাজার পৌরসভার চরপাড়া এলাকার ইলিয়াসের ছেলে এবং জোছনা আকতার (৮) রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড় বাগছড়ি এলাকার কবির আহমদের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ইলিয়াস ও তার স্ত্রী কৈয়ারবিল ইউনিয়নের উত্তর কৈয়ারবিল এলাকায় শুঁটকি শুকানোর কাজে মজুরি ভিত্তিতে কাজ করতে আসেন। ছোট সন্তান আব্দুল্লার দেখাশোনার সুবিধার জন্য ইলিয়াসের স্ত্রীর ভাইয়ের মেয়ে জোছনা আকতারও তাদের সঙ্গে ছিল।

শনিবার সকালে পুকুরের পাশে খেলার সময় আব্দুল্লাহ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে জোছনা পানিতে নেমে গেলে দুজনই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় দুই শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিল আসবে: নাহিদ ইসলাম

১০

মাদক কারবারির তথ্য দিলে পুরস্কারের ঘোষণা জামায়াত এমপির

১১

‘শিবির মিডিয়া সেল’ পেজে প্রতিমন্ত্রী ফরহাদের ভুয়া ভিডিও 

১২

ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি

১৩

গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সিসিক প্রশাসক

১৪

চুয়েটের নতুন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রশাসনের সহায়তা পেলেন বিধবা মিলন রাণী দাস

১৬

হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে

১৭

প্রতিশোধ নিতে গলায় গামছা পেঁচিয়ে ভাগনেকে হত্যা, খালুর মৃত্যুদণ্ড

১৮

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’

১৯

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

২০
X