কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

কালবেলায় সংবাদ প্রকাশ, প্রতিবন্ধী পরিবারের পাশে তারেক রহমান

অসহায় পরিবারকে তারেক রহমানের সহায়তা। ছবি : কালবেলা
অসহায় পরিবারকে তারেক রহমানের সহায়তা। ছবি : কালবেলা

কিশোরগঞ্জে এক প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চার প্রতিবন্ধীকে নিয়ে মানবেতর জীবনযাপন করা স্বামীহারা জাহানারার পরিবারে সহায়তার হাত বাড়িয়েছেন তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা বাজার সংলগ্ন জাহানারার বাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জাহানারার হাতে খাদ্য সামগ্রীসহ আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি নেতা অ্যাডভোকেট জালাল উদ্দীন।

অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী।

এর আগে গত ১১ নভেম্বর “চার প্রতিবন্ধীকে নিয়ে স্বামীহারা জাহানারার জীবনসংগ্রাম” শিরোনামে সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা।

জালাল উদ্দিন বলেন, কালবেলা পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমার নজরে আসে। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে এই অসহায় পরিবারটিকে সহায়তা করতে এসেছি। কিছু আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী নিয়ে আসছি। বিএনপি ক্ষমতায় গেলে কিংবা না গেলেও এই অসহায় পরিবারের পাশে থাকবে। পরবর্তী সময়ে তাদের চিকিৎসার জন্য যা যা করা প্রয়োজন বিএনপি সব করবে। কালবেলা পত্রিকার প্রতিনিধি ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এমন একটি মানবিক প্রতিবেদন প্রকাশ করার জন্য।

জাহানারা বলেন, আমরা খুবই অসহায়, ধন্যবাদ তারেক রহমানকে। সংবাদ প্রকাশের পর বিএনপি নেতাকর্মীরা আমাদের বাড়িতে খাবার এবং টাকা নিয়ে আসছে। সাংবাদিকরা আমাদের অসহায়ের কথা তুলে ধরেছে, তাদেরও ধন্যবাদ। আমি তারেক জিয়া ও তার পরিবারের সবার জন্য দোয়া করি, জালাল ভাইয়ের জন্য দোয়া রইল আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা খুবই খুশি।

উপহার বিতরণে তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির মানবাধিকার সম্পাদক জাকির হোসেন অনিক, আচমিতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুবেলসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

১০

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১১

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১২

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১৩

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৪

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৫

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৬

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৭

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৮

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৯

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

২০
X