নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

নির্বাচনী সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা
নির্বাচনী সভায় বক্তব্য দেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে। জাতি একটি সুষ্ঠু সুন্দর অবাধ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোর সদরের পন্ডিতগ্রাম সাবিনা ইয়াসমিন ছবি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, দেশের মানুষ প্রায় ২০ বছর ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করতে চায়। মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি বিপুল ব্যবধানে ক্ষমতায় যাবে। নির্বাচন হলে বিএনপি এককভাবে ক্ষমতায় চলে যাবে বুঝতে পেরে দলটি নানামুখী ষড়যন্ত্র করছে। তাদের বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে শাসনের নামে জাতির ওপর যে হত্যা, গুম, লুটপাট, নির্যাতন করেছে এগুলোর বিচার বাধাগ্রস্ত করতে পাশের দেশে বসে অনলাইনে লকডাউনের ঘোষণা দিচ্ছে। দেশে তাদের কর্মী-সমর্থক না থাকায় এআই প্রযুক্তির মাধ্যমে তারা মিছিলের ভিডিও তৈরি করে জাতিকে বোকা বানানোর অপচেষ্টা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহত করার জন্য দেশের ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের সব অপতৎপরতা রুখে দেওয়া হবে।

দুলু বলেন, শেখ হাসিনা ও তার সাবেক এমপি-মন্ত্রীরা দেশ ছাড়া হয়ে ভারতে পালিয়ে থেকে বাংলাদেশকে অশান্ত করতে নিজেদের অনুসারীদের দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস করছে। মানুষের জীবনকে অশান্ত করছে। আগুন দিতে গিয়ে যারা হাতেনাতে আটক হয়েছে তাদের কথা থেকেই প্রমাণ হয়েছে- আওয়ামী লীগের লোকজন প্রকাশ্যে আসতে না পেয়ে রাতের আঁধারে কিছু গাড়িতে অগ্নিসংযোগ করছে।

স্থানীয় বিএনপি নেতা জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১০

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১১

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১২

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৩

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৪

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৫

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৭

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৮

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৯

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

২০
X