মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচন না হলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল

চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে গণসমাবেশে বক্তব্য দেন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যদি না হয় এবং দেশের মানুষকে আবার প্রতারিত করার চেষ্টা করা হয়, তাহলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

শনিবার (১৫ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে “পদ্মা বাঁচাও– বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ” শীর্ষক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, পদ্মা এ অঞ্চলের মানুষের জীবনরেখা। পদ্মাকে বাঁচাতে না পারলে দক্ষিণ ও উত্তরাঞ্চলের মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। তিনি আন্দোলনকে টেকসই করতে সবার প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

ঐতিহাসিক ফারাক্কা ইস্যু উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৬ সালে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম ফারাক্কা মার্চের মাধ্যমে পানি সমস্যার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন। এরপর ১৯৭৭ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের সঙ্গে পদ্মার পানি বণ্টন নিয়ে একটি চুক্তি করেন।

গঙ্গা ব্যারেজ নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, ফারাক্কার বিপরীতে আমরা নিজস্ব গঙ্গা ব্যারেজ তৈরি করতে পারি। এতে শুষ্ক মৌসুমে নদীগুলোতে পানি প্রবাহ বজায় রাখা সম্ভব হবে এবং বর্ষায় অতিরিক্ত পানি সংরক্ষণ করা যাবে।

তিনি বলেন, জামায়াত এ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছে তাতে ৫-৬ শতাংশ ভোট পেয়েছে। এই ভোট রাতারাতি ৫১ শতাংশ হয়ে যাবে এই আশা করবেন না। বাংলাদেশের মানুষ আপনাদের সহজে ভোট দেবে না। এ দেশের মানুষ ধর্মকে ভালোবাসে, কিন্তু ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়।

গণসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি অধ্যাপক মো. শাহজাহান মিঞা, সাবেক এমপি মো. মিজানুর রহমান মিনু, সাবেক এমপি আমিনুল ইসলাম আমিনসহ বিভাগীয় ও স্থানীয় বিএনপি নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X