টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

গাজীপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। ছবি : কালবেলা
গাজীপুরে চলন্ত অবস্থায় যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে যায়। ছবি : কালবেলা

গাজীপুরে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে পুরো বাসটি দাউদাউ করে জ্বলতে থাকে।

শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে বাসটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে যায়। তবে বড় কোনো দুর্ঘটনা এড়ানো গেলেও ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত অভিযানে আগুন নিয়ন্ত্রণ আসে।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান কালবেলাকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা দেখি বাসটি সম্পূর্ণভাবে আগুনে জ্বলছে। আমাদের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন জানান, আমরা পাশে দাঁড়ানো ছিলাম। এমন সময় হঠাৎ দেখি বাসের ইঞ্জিনের দিক থেকে আগুন উঠে পুরো সামনের অংশটি জ্বলে উঠছে। বাসের ভেতরে প্রায় দশজন যাত্রী ছিলেন, সবাই দ্রুত নেমে নিরাপদে বের হয়ে আসেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। ড্রাইভার ও হেলপারকে তখন আর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম কালবেলাকে জানান, বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। হারিকেন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই আগুন লেগেছে। ঘটনার পর বাসটি মহাসড়কের পাশে সরিয়ে রাখা হয়েছে এবং বিস্তারিত তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X