ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরের উন্নয়নে কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

মহিষার নূরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শনে যান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
মহিষার নূরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শনে যান মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, ভেদরগঞ্জের মানুষের থেকে যে পারিবারিক শিক্ষা পেয়েছি, সে শিক্ষার প্রতিফলন হিসেবে এখানে কোনো ভেদাভেদ রাখব না।

তিনি আরও বলেন, সবাই দলমত নির্বিশেষে একসঙ্গে কাজ করব। শরীয়তপুরের উন্নয়নে একসঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করব।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মধ্য মহিষার নূরানী তালিমুল কোরআন ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

এদিকে পরিদর্শন করতে প্রতিষ্ঠানটিতে পৌঁছালে শিক্ষার্থীরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান। শিক্ষার্থীরা তার চারপাশে ভিড় করে শুভেচ্ছা জানাতে এগিয়ে আসেন।

স্কুল পরিদর্শন শেষে নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতার জন্য দোয়া ও শুভকামনা জানান এবং শিক্ষা উন্নয়নে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এর আগে, এদিন সকাল ৯টার দিকে ভেদরগঞ্জ উপজেলার মহিষার দিগম্বরী স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের ভালোবাসা ও উচ্ছ্বাসে সিক্ত হন। পরে নুরুদ্দিন আহাম্মেদ অপু শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াসামগ্রী উপহার দেন। উপহার পেয়ে উৎসাহিত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১০

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১১

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১২

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৩

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৪

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৫

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৬

রিজার্ভ আরও বাড়ল

১৭

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৮

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৯

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

২০
X