চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অসহায়দের জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করলেন সেই রায়হান

মুফতি রায়হান জামিল। ছবি : সংগৃহীত
মুফতি রায়হান জামিল। ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসনে অসহায় অন্তঃসত্ত্বা নারীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে গাড়ি সেবা চালু করেছেন মুফতি রায়হান জামিল।

এলাকাবাসীর সুবিধার্থে এমকে ডাঙ্গী মাদ্রাসা ও ম্যাজিস্ট্রেট বাড়ি মসজিদের সামনে দেওয়ালে লেখার মাধ্যমে উদ্যোগের বিষয়টি জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, ডেলিভারিজনিত জরুরি পরিস্থিতিতে যেসব গরিব অন্তঃসত্ত্বা নারী হাসপাতালে যেতে সমস্যায় পড়েন, তাদের জন্য ২৪ ঘণ্টা বিনামূল্যে গাড়ির ব্যবস্থা থাকবে। আপাতত একটিমাত্র গাড়ি দিয়ে সেবা শুরু হয়েছে। জরুরি যোগাযোগের জন্য চালকের নম্বর ০১৭৩২–৭৮৪০২৫ প্রকাশ করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলার হাসপাতাল ছাড়াও প্রয়োজনে রোগীকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও থাকবে।

মুফতি রায়হান জামিল বলেন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে দরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত অর্থায়নে এই সেবার ব্যবস্থা। ভবিষ্যতে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনের প্রতিটি গ্রামে এ সেবা চালুর পরিকল্পনাও রয়েছে। যতদিন সামর্থ্য থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ, ৩০ নভেম্বর ১ টাকা দরে গরুর মাংস এবং ১১ জুলাই ২ টাকা কেজিতে চাল বিতরণ করে আলোচনায় আসেন রায়হান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১০

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১২

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

১৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

১৪

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১৫

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১৬

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১৭

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৮

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৯

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

২০
X