ঠাকুরগাঁও (পীরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০২:০৫ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১১:১৩ এএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত
ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ছবি : সংগৃহীত

ট্রেনে নারকেল ও পপকর্ন বিক্রির ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে আল আমিন নামে এক পপকর্ন বিক্রেতাকে আন্তঃনগর ট্রেনে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

সোমবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে ট্রেনটি পীরগঞ্জ রেল স্টেশন পৌঁছালে তাদের ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। আল আমীন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড়বথুয়াতুলি গ্রামে। তার পিতার নাম মন্টু মিয়া।

নিহত আল আমিনের চাচাতো ভাই মাহবুবুর রহমান জানান, ট্রেনে নারিকেল ও পপকর্ন বিক্রি নিয়ে আকাশ, সুজন ও কুদরতের সঙ্গে আলামিনের বেশ কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার রাতে একতা ট্রেনটি দিনাজপুরের সেতাবগঞ্জ স্টেশন থেকে পীরগঞ্জ অভিমুখে ছাড়লে চলন্ত ট্রেনেই প্রতিপক্ষরা ছুরি দিয়ে আল আমিনের গলা কেটে দেয়। এ সময় মিলন নামে আরও এক হকার আহত হয়। পীরগঞ্জ রেলস্টেশনে রক্তাক্ত অবস্থায় উভয়কে ট্রেন থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে আল আমিনকে মৃত ঘোষণা করা হয়। মিলন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার বাড়িও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার চড় বথুয়াতুলি গ্রামে।

পীরগঞ্জ রেলস্টেশনের সহকারী মাষ্টার আব্দুল আজিজ জানান, স্টেশনে লোকজন গুরুতর অবস্থায় দুই ব্যক্তিকে ট্রেন থেকে নামায় এবং হাসপাতালে নিয়ে যায়। শুনেছি তারা হকার। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে একজনের গলা ছুরি দিয়ে কেটে দেওয়া হয়। আহত করা হয় অণ্যজনকে। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম আল আমিনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, খবর পেয়ে পীরগঞ্জ রেল স্টেশন এবং হাসপাতালে পুলিশ পাঠানো হয়। ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

১০

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১১

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

১২

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

১৩

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

১৪

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

১৫

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১৬

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১৭

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১৮

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৯

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

২০
X