শরীয়তপুর (ডামুড্যা) প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

কৃষকরাই বাংলাদেশের প্রাণ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্থানীয় কৃষকদের সঙ্গে মাঠে ধান কাটায় অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় স্থানীয় কৃষকদের সঙ্গে মাঠে ধান কাটায় অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, কৃষকরাই বাংলাদেশের প্রাণ। তাদের পরিশ্রমের ফলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের তালুকের কান্দি গ্রামের স্থানীয় কৃষকদের সঙ্গে মাঠে ধান কাটায় অংশ নেন তিনি। এ সময় তিনি কৃষকদের সঙ্গে সময় কাটান।

নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, কৃষকদের সমস্যাগুলো সমাধানে সরকার ও সমাজের সক্রিয় ভূমিকা থাকা জরুরি। পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে সবাইকে উৎসাহিত করতে হবে।

কৃষকরা তার এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, মাঠে জনপ্রতিনিধিদের এমন অংশগ্রহণ তাদের কাজের অনুপ্রেরণা বাড়ায় এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১০

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১১

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১২

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১৩

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৪

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৬

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৭

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৮

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৯

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

২০
X