শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৬, ১১:২৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : সংগৃহীত
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : সংগৃহীত

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হবে বলে আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। শুক্রবার (১২ জুন) বিকেলে ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান।

এদিন উপজেলার নারায়ণপুর ইকরকান্দি স্পোর্টিং ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

এ সময় তিনি বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক মূল্যবোধ শেখায়। নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে।’

তিনি আরও বলেন, ‘তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই যুবসমাজকে খেলাধুলামুখী করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সরদার, ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান রতন তালুকদার, আহ্বায়ক কমিটির সদস্য আবুল হাসেম ঢালী, মোহাম্মদ আসলাম মাঝি, বিএম মোস্তফা, আনিসুর রহমান স্বপন সরদার, জাকির পালোয়ান, আব্দুস সালাম সরদারসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ক্রীড়া সংগঠক, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ভেদরগঞ্জের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মে অপুর চলমান কার্যক্রম প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। অনুষ্ঠানটি ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং ফাইনাল খেলাটি উপভোগ করতে মাঠে হাজারো দর্শকের সমাগম ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএনসিসিতে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলবে দুই শিফটে

অচেতন অবস্থায় সন্ধান মিলল নিখোঁজ ছাত্রশিবির নেতার

জাহাজে হামলার জেরে ফের মার্কিন দূতকে তলব ভারতের

‘সরকার বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করতে চায়’ 

নতুন প্রজন্মকে মাদক, অনলাইন জুয়া থেকে দূরে রাখতে হবে: হুইপ অপু

রূপগঞ্জে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচি অনুষ্ঠিত

বিশ্বকাপের আগে মাঠের বাইরে ঝড় তুলছেন ব্রাজিলের কোচ

পাকিস্তানের বাজেট ঘোষণা, বাংলাদেশের সঙ্গে ব্যবধান কত?

রোববার সই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক

এবার বিনামূল্যে দেখাবে বিশ্বকাপ, জানুন কীভাবে?

১০

সীমান্তে অবৈধ পুশইন ও ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিক্ষোভ

১১

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর

১২

ব্রাজিল ম্যাচের আগে মরক্কোর দলে বড় ধাক্কা, ছিটকে গেলেন দুই তারকা

১৩

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

১৪

সোনারগাঁয়ে ২০ হাজার মানুষ নিয়ে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল

১৫

যুক্তরাষ্ট্রের হামলায় ১০৪ নাবিক নিহতের প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের 

১৬

কক্সবাজার সৈকতে ৩ প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৭

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৮

যশোরে আদ্-দীন হাসপাতালে রোগীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

১৯

পুশইনের প্রতিবাদে বিভিন্ন জেলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ

২০
X