​ ফেনী প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচার স্থগিত করে খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন মিন্টু

আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত
আবদুল আউয়াল মিন্টু। ছবি : সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবদুল আউয়াল মিন্টু দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় তার নির্বাচনী এবং অন্য সব ধরনের প্রচার কার্যক্রম স্থগিত করার ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে, তিনি দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য বিশেষভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সোনাগাজী উপজেলার বড় মসজিদে খালেদা জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে যাওয়ার প্রক্কালে ফেনী শহরের লালপোলে নেতাকর্মীদের এ কথা জানান।

জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে, আবদুল আউয়াল মিন্টু তার গণসংযোগ ও নির্বাচনী সভা-সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

শনিবার ও রোববার উনার দিনব্যাপী সোনাগাজী উপজেলায় প্রচারণার কথা ছিল। পরে নেত্রীর অসুস্থতার খবর শুনে তিনি মর্মাহত হন। এ জন্য সোনাগাজী উপজেলায় পূর্ব নির্ধারিত সকল কর্মসূচি স্থগিত ঘোষণা করেন তিনি।

এ সময় আবদুল আউয়াল মিন্টু বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। এই মুহূর্তে রাজনীতি কিংবা নির্বাচনী কার্যক্রমের চেয়ে তার সুস্থতা আমাদের কাছে অধিক গুরুত্বপূর্ণ। আমি আমার ব্যক্তিগত ও দলের সব ধরনের প্রচারণা স্থগিত ঘোষণা করছি।

তিনি বলেন, দেশবাসীর কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করুন। মহান আল্লাহ্‌ যেন তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X