ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০২:৫২ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৪:২১ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ

বাসচাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন, ইনসেটে নিহত শাহিদা আক্তার। ছবি : সংগৃহীত
বাসচাপায় কলেজছাত্রী নিহতের ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেন, ইনসেটে নিহত শাহিদা আক্তার। ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-খুলনা মহাসড়কে ইমাদ পরিবহনের একটি বাসচাপায় শাহিদা আক্তার নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সূয়াদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নিহত কলেজছাত্রী শাহিদা আক্তার সূয়াদী গ্রামের সৌদি প্রবাসী শাহাদাৎ শেখের মেয়ে। তিনি ভাঙ্গা মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাহিদা পাঁচ বোনের মধ্য সবার বড়। সকালে তিনি কোচিংয়ে যেতে ভাঙ্গার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে সড়কে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ঢাকা থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শাহিদা মারা যায়।

আরও জানা গেছে, দুর্ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন বলেন, বাসের চাপায় পথচারী কলেজছাত্রী সাহিদা ঘটনাস্থলেই নিহত হন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তিনি আরও বলেন, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আইনিপ্রক্রিয়া চলমান রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১০

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১১

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১২

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৬

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৭

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১৮

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৯

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

২০
X