রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৬, ১২:১২ এএম
অনলাইন সংস্করণ

কলেজছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক, ২৬ দিন পর উদ্ধার

অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলম। ছবি : কালবেলা
অভিযুক্ত শিক্ষক মো. রবিউল আলম। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী নিখোঁজ হওয়ার দীর্ঘ ২৬ দিন পর তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওই কলেজের শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (৩১ মে) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে তরুণীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও নিখোঁজ ছাত্রীর পারিবারিক সূত্রে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা গ্রামের বাসিন্দা বেলি রানী ভৌমিকের মেয়ে পলি কুমারী ভৌমিক (১৭) গত ৫ মে সন্ধ্যার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন ৬ মে রায়গঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর থেকেই পরিবারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, রায়গঞ্জ উপজেলা সদর মহিলা কলেজের শিক্ষক মো. রবিউল আলম (৪৩) তাকে ফুসলিয়ে নিয়ে গেছেন। অভিযুক্ত রবিউল আলম উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে। তিনি ওই কলেজে কর্মরত এবং উদ্ধার হওয়া তরুণী একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।

ছাত্রীর মা বেলি রানী ভৌমিক ক্ষোভ প্রকাশ করে বলেন, মেয়েটি সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরে আমরা নিশ্চিত হই যে, কলেজের শিক্ষক রবিউল আলম তাকে বিয়ের প্রলোভন বা অন্য কোনো উপায়ে নিয়ে গেছেন। এরপর আমি থানায় ডায়েরি করি।

ঘটনাটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তে নামে রায়গঞ্জ থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি, মোবাইল ট্র্যাকিং এবং আধুনিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিখোঁজ ছাত্রীর অবস্থান শনাক্তে কাজ শুরু করে পুলিশের একটি বিশেষ দল। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ১ নম্বর কাটাবাড়ী এলাকায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে গত ৩১ মে (রোববার) সেখানে ঝটিকা অভিযান চালিয়ে পলি কুমারী ভৌমিককে উদ্ধার এবং তাকে নিজের হেফাজতে রাখা অভিযুক্ত শিক্ষক রবিউল আলমকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তরুণীকে প্রয়োজনীয় আইনগত ও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে সিরাজগঞ্জ আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, উদ্ধার হওয়া তরুণীর জবানবন্দি, ডিজিটাল তথ্য-উপাত্ত এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঋতুপর্ণার জাদুকরী সেই গোলের নাম কেন ‘অলিম্পিক গোল’?

আর্থিক লেনদেনের জেরে প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ৩

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১১৮ জন

মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

বিহারের হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ৪

এবার জেমস বন্ড সাজে ডোনাল্ড ট্রাম্প

স্ত্রীর গর্ভে ৫ সন্তান, উন্নত চিকিৎসার খরচ জোগাতে পারছেন না দরিদ্র রংমিস্ত্রি

সীমান্তে পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি

বজ্রপাতে মা-ছেলের করুণ মৃত্যু

১০

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

১৩

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

১৪

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

১৫

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

১৬

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

১৭

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৮

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

১৯

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

২০
X