নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৪ এএম
অনলাইন সংস্করণ

মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ২ বন্ধু নিহত

নিহত মাহমুদুল হাসান রাজ ও শফিক মিয়া। ছবি : সংগৃহীত
নিহত মাহমুদুল হাসান রাজ ও শফিক মিয়া। ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছে। এ সময় অটোচালকসহ আরও ২ জন আহত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শিবপুরের সৈয়দেরগাঁও গ্রামের মুক্তার হোসেনের ছেলে মাহমুদুল হাসান রাজ (২০) ও গাজীপুর জেলার কাপাসিয়া থানার সনমানিয়া গ্রামের আবদুল জলিলের ছেলে শফিক মিয়া (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে শফিক ও রাজ সিএন্ডবি থেকে মোটরসাইকেলযোগে শিবপুরের দিকে আসছিল। এ সময় যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা ইটাখোলা থেকে মনোহরদীর দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক সড়কের পচারবাড়ি এলাকায় পৌঁছালে অটো ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রাজ মারা যায়।

গুরুতর আহত অবস্থায় তার বন্ধু শফিক ও সিএনজি অটোরিকশার চালক রবিউল ইসলামসহ আরও এক যাত্রীকে স্থানীয় লোকজন উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে শফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নরসিংদী জেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আর আহতদের শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেলটি দ্রুতগতিতে উল্টোপথে আসার সময় সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই বন্ধু নিহত এবং সিএনজি চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর, কোনটি যাচ্ছে কোথায়

‎চর দখল নিয়ে দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

ভারতের ভিসা আবেদন নিয়ে আইভ্যাকের নতুন নির্দেশনা

লেবাননের প্রতি ‘সম্মান দেখানো’ শান্তিচুক্তির অংশ : ইরান

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, স্মৃতিতে মেসির জাদু

বাজেটে আবাসন খাতের গুরুত্বপূর্ণ দাবি উপেক্ষিত, ফ্ল্যাটের দাম আরও বৃদ্ধির আশঙ্কা

খান স্যারের কোচিং সেন্টারে হামলায় নেতৃত্ব দেওয়া তরুণের অস্বাভাবিক মৃত্যু

‘মেসি এবার বিশ্বকাপ জিততে পারবে না’

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

১০

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

১১

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

১৩

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

১৪

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

১৫

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

১৬

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

১৭

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১৮

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১৯

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

২০
X