মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সবুজে মোড়া বাঁধাকপির ভাঁজে ভাঁজে কৃষকের স্বপ্ন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাঠজুড়ে সবুজে মোড়া বাঁধাকপি। ছবি : কালবেলা
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাঠজুড়ে সবুজে মোড়া বাঁধাকপি। ছবি : কালবেলা

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শীতকালীন ফুলকপি-বাঁধাকপি চাষের ভরা মৌসুম চলছে। মাঠের পর মাঠজুড়ে সবুজে মোড়া বাঁধাকপি ও ফুলকপির সমারোহ যেন চোখ জুড়িয়ে দেয়। অনুকূল আবহাওয়া, কৃষি বিভাগের সময়োপযোগী পরামর্শ এবং কৃষকদের অবিরাম পরিশ্রমে এবার কপির বাম্পার ফলনের আশা করা হচ্ছে। মৌসুমি এই ব্যস্ততা স্থানীয় অর্থনীতিতে এনেছে নতুন উদ্দীপনা, যার সুফল সরাসরি পাচ্ছেন কৃষকরা, বাড়ছে তাদের আয়, বদলে যাচ্ছে জীবনযাত্রা।

মাটিরাঙ্গায় ফুলকপি ও বাঁধাকপি চাষে এ বছর সমৃদ্ধির ইঙ্গিত মিলছে। উপজেলা কৃষি অফিসের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে ২৫ হেক্টর জমিতে ফুলকপির আবাদ করা হয়। হেক্টরপ্রতি ২৮ মেট্রিক টন ফলনে মোট উৎপাদন দাঁড়ায় ৭০০ মেট্রিক টন। পরের বছর অর্থাৎ ২০২৫-২৬ অর্থবছরেও সমপরিমাণ জমিতে ফুলকপির চাষ হয়েছে, এবং আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া ২০২৪-২৫ অর্থবছরে ৩০ হেক্টর জমিতে বাঁধাকপির আবাদে হেক্টরপ্রতি ৩০ মেট্রিক টন হিসেবে মোট উৎপাদন হয় ৯০০ মেট্রিক টন। চলতি ২০২৫-২৬ অর্থবছরেও একই পরিমাণ জমিতে বাঁধাকপি আবাদ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, অনুকূল আবহাওয়া বজায় থাকলে এবার বাঁধাকপির উৎপাদনও প্রত্যাশার তুলনায় বেশি হতে পারে।

মাটিরাঙ্গা পৌরসভার চড়পাড়া, নতুন পাড়া, চৌধুরীঘাট, ওয়াছু, তাইন্দং, বড়নাল, তবলছড়ি, গোমতী, গড়াগড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয়েছে ফুলকপি, বাঁধাকপিসহ নানা ধরনের শীতকালীন সবজি। মাটিরাঙ্গার নতুন পাড়া ও ওয়াছু এলাকায় গিয়ে চোখে পড়ে ফুলকপি ও বাঁধাকপির বিস্তীর্ণ সবুজ মাঠ। পত্রের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কৃষকের স্বপ্ন। সারি সারি ফুলকপি আর বাঁধাকপির সমারোহ দেখে প্রাণ জুড়িয়ে যায়। সবুজের মাঝে শেষ বিকেলের রোদ মাখা মনোরম দৃশ্য আরও বেশি চোখ জুড়িয়ে দেয়।

এদিকে মাঠপর্যায়ে সাফল্যের উদাহরণ হিসেবে উঠে এসেছে মাটিরাঙ্গার ওয়াছু এলাকার কৃষক আবু তাহেরের উদ্যোগ। তিনি ১ একর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করে দেড় লাখ টাকা ব্যয় করেছেন। সঠিক ফলন হলে তিনি প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রির আশা করছেন। আবহাওয়া অনুকূল থাকায় তার আবাদে ভালো ফলনের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গোমতী এলাকার কৃষক শামসুল হকও লাভ নিয়ে আশাবাদী হলেও কিছু চ্যালেঞ্জের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ‘ফলন ভালো হলেও সার-কীটনাশকের দাম বাড়ছে। অসময়ের বৃষ্টির ঝুঁকিও থাকে। তবু পরিশ্রম করে চাষ করেছি। এখন মাঠ ভরা ফসল দেখে সব কষ্ট ভুলে যায়। পরিবহন খরচ কমালে কৃষকদের লাভ আরও বাড়ত।’

তাইন্দং ইউনিয়নের কৃষক গনি মিয়া বলেন, ‘এবার বাজারে ন্যায্য দাম পাওয়ায় আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আগাম কপি তোলায় ভালো সাড়া মিলছে। প্রতি পিস ফুলকপি-বাঁধাকপি যে দামে বিক্রি হচ্ছে, তাতে পুঁজি উঠে লাভও থাকবে। ন্যায্যমূল্য পেলেই আমরা আরও উৎসাহ নিয়ে পরের বছর চাষ করব।’

মাটিরাঙ্গার তবলছড়ি এলাকার কৃষক আবুল হোসেন বলেন, ‘গত কয়েক বছর লোকসান হলেও এবার ফলন অসাধারণ হয়েছে। উন্নত বীজ ও সারের ব্যবহারেই এ সাফল্য। গত বছরের তুলনায় অন্তত দ্বিগুণ লাভের আশা করছি। ইতোমধ্যে প্রথম চালান ভালো দামে বিক্রি করেছি। ফুলকপি ও বাঁধাকপি আমাদের পরিবারের বড় একটি খরচ নির্বাহ করে।’

কৃষি বিশেষজ্ঞরা বলেন, শীতকালীন কপি চাষ মাটিরাঙ্গার গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফসল পরিচর্যা, উত্তোলন ও বাজারজাতকরণ প্রক্রিয়ায় প্রচুরসংখ্যক কৃষি শ্রমিকের কর্মসংস্থান তৈরি হয়েছে। এতে করে সামগ্রিকভাবে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে।

এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী কালবেলাকে বলেন, ‘কৃষকদের শুরু থেকেই আমরা উন্নত জাতের বীজ, সুষম সার ব্যবস্থাপনা, রোগবালাই দমন এবং মাঠ পর্যায়ে নিয়মিত পরামর্শ দিয়ে সার্বিক সহায়তা প্রদান করে আসছি। আবহাওয়া এ বছর কপি চাষের জন্য খুবই অনুকূল। ফলে আবাদ ভালো হয়েছে এবং ফলনও আশাব্যঞ্জক। আশা করছি, এবার ফুলকপি ও অন্যান্য শীতকালীন সবজি চাষে কৃষকরা লাভবান হবেন। এতে কৃষকের অর্থনৈতিক অবস্থার আরও উন্নতি হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১০

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১১

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১২

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৩

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৪

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৫

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৬

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৭

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৮

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৯

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

২০
X