কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

তানজিমা আঞ্জুম সোহানিয়া। ছবি : সংগৃহীত
তানজিমা আঞ্জুম সোহানিয়া। ছবি : সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে সাবেক লাক্স সুন্দরী তানজিমা আঞ্জুম সোহানিয়া। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

গত সোমবার (১ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) তার যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেননি বলে জানিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপপ্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

জানা গেছে, তানজিমা আঞ্জুম সোহানিয়া গত ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপার স্টার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি সেরা দশ জনের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয় পুরস্কৃত হয়েছিলেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। পাশাপাশি শোবিজেও কাজ করে সুনাম অর্জন করেছেন তিনি।

লেখাপড়ার কারণে নিজেকে অন্যসব কিছু থেকে গুটিয়ে রেখছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী ছিলেন। পরে ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে ২০১৯ সালের ২০ মার্চ সুপারিশপ্রাপ্ত হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তিনি নীলফামারীর ৬টি উপজেলার মধ্যে কিশোরগঞ্জ উপজেলায় যোগদানের আদেশ পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১০

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১১

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১২

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৩

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৪

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

১৫

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

১৬

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

১৮

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

১৯

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

২০
X