দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:০১ পিএম
অনলাইন সংস্করণ
জুলাই গণঅভ্যুত্থানে হত্যা

সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

বাঁ থেকে- দুই ভাই এম ইনায়েতুর রহিম ও ইকবালুর রহিম। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- দুই ভাই এম ইনায়েতুর রহিম ও ইকবালুর রহিম। ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে দিনাজপুরে রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় আপন দুই ভাই সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম ও সাবেক হুইপ ইকবালুর রহিমসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পিবিআই। মামলার বাদী রুহান হোসেন (৪০) জেলা যুবদলের সদস্য।

মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর পিবিআই পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চার্জশিটে তালিকাভুক্ত আসামিদের মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন— আপন দুই ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিম, সাবেক হুইপ ইকবালুর রহিমসহ দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজব, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইমদাদ সরকার এবং সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা আশরাফুল আলম রমজান, সিরাজুম সালেকিন রানা, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ ১৫৬ জন।

পিবিআই সূত্রে জানা যায়, এ ঘটনায় কোতোয়ালি থানায় পৃথক ৩টি হত্যা মামলা দায়ের করা হয়। একই ঘটনায় ৩টি মামলা দায়ের হওয়ায়, একত্রে তদন্ত কার্যক্রম চালানোর জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নির্দেশে তদন্ত কার্যক্রম শুরু করা হয়। যার মধ্যে একটি মামলার তদন্ত কার্যক্রমে প্রাপ্ত আলামত, সাক্ষীদের জবানবন্দি ও সার্বিক বিষয়ে প্রাপ্ত তথ্য পিবিআই পুলিশ সদর দপ্তরে চার্জশিট দাখিলের জন্য পেশ করা হয়। গত ২৭ নভেম্বর দিনাজপুর সদর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৫৬ জন আসামির বিরুদ্ধে বিচারের জন্য চার্জশিট পেশ করা হয়।

সূত্রটি জানায়, মামলায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ৫৯ জনকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া আলামত হিসেবে শহীদ রবিউল ইসলাম রাহুলের শরীর থেকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা ছররা গুলি, তার পরনের রক্তমাখা জামা-কাপড়সহ অন্য আলামত জব্দ করে আদালতে জমা দেওয়া হয়েছে।

মামলার চার্জশিটে অভিযোগ করা হয়, গত বছর ৪ আগস্ট দিনাজপুর জেলা স্কুলের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিল রাস্তা দিয়ে দক্ষিণ দিকে যাওয়ার সময় আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ উসকানি, প্ররোচনা ও তাদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।

আসামিদের হামলায় জুলাই যোদ্ধা রবিউল ইসলাম রাহুলসহ, সাব্বির ইসলাম, মুসলিম, রিয়াদ, পারভেজ, জনিসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভর্তিতে বাধা ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করা হয়।

গুরুতর আহত রাহুলের শারীরিক অবস্থার অবনতি হলে, ওই বছরের ৭ আগস্ট রাতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ৯ আগস্ট রাহুল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিউল ইসলাম রাহুল (২১) দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বিদুরসাহি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সদর উপজেলার রানীগঞ্জ ইয়াহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১১

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১২

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৩

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৪

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৫

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৬

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১৭

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১৮

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৯

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

২০
X