লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

উদ্ধার আগ্নেয়াস্ত্র। ছবি : কালবেলা
উদ্ধার আগ্নেয়াস্ত্র। ছবি : কালবেলা

লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী আলাইয়াপুর এলাকার একটি কবরস্থান থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকালে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এর মধ্যে ৫টি রাইফেল ও ১টি এলজি রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুরে (চন্দ্রগঞ্জ পূর্ব বাজার) অভিযান পরিচালনা করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পরে একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ৬টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ৫টি রাইফেল ও ১টি এলজি ছিল।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে চন্দ্রগঞ্জের সীমান্তবর্তী এলাকা বেগমগঞ্জের একটি কবরস্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় কবরস্থান থেকে ৬টি অস্ত্র জব্দ করা হয়েছে। তবে অস্ত্রগুলো কবরস্থানে কারা রেখেছেন, সেটি জানা যায়নি। জড়িতদের খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X