রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্য আটক

বিদেশি সিগারেট পাচারকালে চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা
বিদেশি সিগারেট পাচারকালে চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। ছবি : কালবেলা

পার্বত্য জেলা রাঙামাটির রাজস্থলীতে ২১ লাখ টাকার বিদেশি সিগারেট পাচারকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশসহ চার মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে যৌথবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলো সাজ্জাত ইসলাম, মহিবুল্লাহ হাসান ও রনি তঞ্চঙ্গ্যা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই সেনা জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিঙ্গ্যাছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিমুল দাসের ব্যবহৃত গাড়ি তল্লাশি করে বিপুল বিদেশি সিগারেট জব্দ ও গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়। পরে জব্দকৃত মালপত্রসহ আটকদের পুলিশের কাছে সোপর্দ করে যৌথবাহিনী।

রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী কালবেলাকে বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X