পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৮ দিন পর বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল

দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি : কালবেলা
দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। ছবি : কালবেলা

যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ৮ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিট উৎপাদনে ফিরল। তাপ বিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিটটি চালু রাখতে দৈনিক ৬০০ থেকে ৮০০ টন কয়লা দরকার পড়বে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাত পোনে ৯টার দিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াটের এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে ৫ বছর ধরে বন্ধ রয়েছে।

গত ৬ ডিসেম্বর বেলা পোনে ১২টার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিটের উৎপাদন কার্যক্রম। তাপ বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি ৮ দিন বন্ধ থাকার পর মেরামত কাজ শেষে প্রথম ইউনিটে উৎপাদন শুরু হয়। এর আগে ১৬ অক্টোবর সকাল ৮টা ৩৫ মিনিটে তাপ বিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগায়াওটের তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়।

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের মেরামত শেষে বেলা ২টায় বয়লারে ফায়ারিং করা হয়। রাত পৌনে ৯টা থেকে বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটটির বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের অপর ২৭৫ মেগাওয়াটের তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান। আশা করা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বিদ্যুৎ উৎপাদনে ফিরবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

অঝোরে কাঁদছিলেন সেই শিশুর বাবা, চোখ বন্ধ করে রেখেছিলেন স্বপ্না

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

রামিসা হত্যা মামলা / রায় ঘোষণার সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

১০

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

১১

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

১২

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

১৩

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

১৪

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

১৫

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

১৬

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১৭

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১৮

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১৯

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

২০
X