ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

সড়কে গেল মা-মেয়ের প্রাণ

ঘটনাস্থল। ছবি : কালবেলা
ঘটনাস্থল। ছবি : কালবেলা

বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্টবোঝাই চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা-মেয়ে নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ২টায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে হুজাইফা খাতুন (৪)। রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার মেয়ে হুজাইফা ব্যাটারিচালিত একটি অটোভ্যানে চড়ে পেঁচিবাড়ি থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে পার্শ্ব রাস্তা থেকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও মেয়ে। এ সময় ধুনটগামী সিমেন্টবোঝাই দ্রুতগতির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। তখন চালক ও হেলপার ট্রাক সড়কে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিমেন্টবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। মা ও মেয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১০

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১১

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১২

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৩

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৪

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৫

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৬

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

১৭

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১৮

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

২০
X