ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

ডাকাতি হওয়া প্রবাসীর বাড়ি। ছবি : কালবেলা
ডাকাতি হওয়া প্রবাসীর বাড়ি। ছবি : কালবেলা

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক সৌদি আরব প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্রের মুখে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে ৩/৪ জনের একটি ডাকাতদল।

সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ২নং গুজিয়াম ধনিয়াচালা খান বাড়ি মৃত ইসমাইল খানের ছেলে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের (৪৫) বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ত্রিশাল থানায় অভিযোগ সূত্র ও সরজমিনে জানা যায়, উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম ধনিয়াচালা এলাকার সাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে সৌদি আরবে থাকেন। বাড়িতে তার স্ত্রী-সন্তান ছাড়া আর কেউ থাকেন না।

ভুক্তভোগী প্রবাসী ছাইফুল ইসলাম খানের স্ত্রী নাসরিন আক্তার বলেন, আমাদের বাসায় কোনো পুরুষ না থাকায় সংঘবদ্ধ একদল ডাকাত বাসায় ঢুকে লোহার সাবাল দিয়ে দরজা ভেঙে আমাদের ছোট সন্তানের গলায় ছুরি ও অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিসহ সবকিছু তছনছ করে আলমারি থেকে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। আমরা পুরো পথে নেমে গেছি। ডাকাতদল আমাদের পুরো নিঃস্ব করে দিয়েছে। প্রশাসনের কাছে এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাতদের দ্রুত গ্রেপ্তার করে আমাদের বেঁচে থাকার সম্বলগুলো উদ্ধার করে দেওয়া ও তাদের শাস্তির দাবি জানাই।

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খানের বাড়ির আশপাশের লোকজন নাজমুল, মানিক ও রত্না বলেন, আমরা ভোর রাতে প্রবাসী ছাইফুল ইসলাম খানের ঘরে কান্নাকাটির শব্দ শুনে ছুটে এসে দেখি তাদের ঘরের বারান্দার লোহার গ্রিলের গেটের তালাসহ ছিটকিনি কাটা এবং তাদের ঘরের ভেতরে ও বাইরে বেশ কিছু লাগেজ ভাঙা অবস্থায় পড়ে আছে এবং আলমারির ড্রায়ার ভাঙা। প্রবাসী ছাইফুল ইসলাম খান দীর্ঘ ২৬ বছর ধরে স্ত্রী সন্তানের জন্য যা সোনাদানা এনেছিলেন সবকিছু ডাকাতদল নিয়ে গেছে। এ পরিবারটি আজ পথে বসে গেছে। আমরা সরকারের কাছে একটাই আবেদন দ্রুত ডাকাতদলের সদস্যদের গ্রেপ্তার করে মালামাল উদ্ধার করার ব্যবস্থা নেবেন।

এ বিষয়ে সৌদি আরব প্রবাসী ছাইফুল ইসলাম খান (৪৫) মোবাইল ফোনে বলেন, আমি শেষ হয়ে গেছি। আপনারা সবাই আমাকে একটু সহযোগিতা করেন। আমার মেয়েদের বিয়ের জন্য আনা ১০ ভরি সোনার অলংকার উদ্ধার করে দেন। আমি দীর্ঘ ২৭ বছর ধরে সৌদি আরব প্রবাসী। আমার জন্য একটা কিছু করুন প্লিজ।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১০

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১১

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১২

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৪

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৫

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৬

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৭

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৮

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৯

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

২০
X