চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি (অনলাইন)
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

সীমান্তে ব্যাগে রাখা বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার

বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। ছবি : কালবেলা
বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি। ছবি : কালবেলা

চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটালিয়নের অধীন মনোহরপুর বিওপির একটি দল সদর উপজেলার গোপালপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গত ১২ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত ও দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এ সময় গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে অস্ত্র প্রবেশ করানোর পরিকল্পনা করছে দুর্বৃত্তরা।

এরই ধারাবাহিকতায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত থেকে আনুমানিক এক কিলোমিটার ভেতরে গোপালপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দুই মোটরসাইকেল আরোহীকে থামার সংকেত দিলে তারা দ্রুত দিক পরিবর্তন করে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের বহনকৃত একটি ব্যাগ মোটরসাইকেল থেকে পড়ে যায়।

পরে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় যুক্তরাষ্ট্রে তৈরি চারটি বিদেশি পিস্তল, নয়টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি জব্দ করা হয়।

বিজিবি আরও জানায়, দেশের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে অবৈধভাবে অস্ত্র ও গোলাবারুদ পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X