চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

সাত শতাধিক ইন্টার্ন চিকিৎসক পেলেন পেশাগত দিকনির্দেশনা 

চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টার্ন ডাক্টরস’ রিসেপশন-ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম। ছবি : কালবেলা
চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টার্ন ডাক্টরস’ রিসেপশন-ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম। ছবি : কালবেলা

চট্টগ্রামে নবীন চিকিৎসকদের পেশাগত দিকনির্দেশনা, ক্যারিয়ার পরিকল্পনা ও নৈতিক চিকিৎসা চর্চা সম্পর্কে সচেতন করতে ‘ইন্টার্ন ডাক্টরস’ রিসেপশন-ক্যারিয়ার ডিজাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সাত শতাধিক ইন্টার্ন চিকিৎসক এতে অংশগ্রহণ করেন।

গত সোমবার (১৫ ডিসেম্বর) রাতে চট্টগ্রাম ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নবীন চিকিৎসকদের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন, মেডিকেল এথিকস ও দায়িত্বশীল চিকিৎসা চর্চার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে ন্যাশনাল ডাক্টর্স ফোরাম (এনডিএফ) চট্টগ্রাম শাখা।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মাহবুবুল ইসলাম মজুমদার বলেন, ‘একজন ভালো চিকিৎসক হতে হলে শুধু চিকিৎসা দক্ষতাই যথেষ্ট নয়; নৈতিকতা, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি সমানভাবে জরুরি। ইন্টার্নশিপই একজন চিকিৎসকের প্রকৃত পেশাগত যাত্রার সূচনা।’

এনডিএফ কেন্দ্রীয় শাখার সহসভাপতি ও ইবনে সিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. সাজেদ আব্দুল খালেক ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বক্তৃতা দেন। তিনি বলেন, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ক্যারিয়ার অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব। নবীন চিকিৎসকদের নিজেদের আগ্রহ, দক্ষতা ও দেশের প্রয়োজন বিবেচনায় নিয়ে পরিকল্পনা করা উচিত।’

বিশেষ অতিথি হিসেবে সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুহিবুর রহমান রাফে ‘মেডিকেল এথিকস অ্যান্ড এথিক্যাল প্র্যাকটিস: বাংলাদেশের প্রেক্ষাপট’ বিষয়ক আলোচনা করেন। তিনি বাস্তব উদাহরণ তুলে নৈতিক সিদ্ধান্ত গ্রহণে চিকিৎসকদের দায়িত্ব ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন।

এনডিএফ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও ন্যাশনাল ডাক্টর্স ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডা. এ কে এম ফজলুল হক, প্রফেসর ড. এ এম এম এহতেশামুল হক, প্রফেসর ড. মো. সেলিম, প্রফেসর ড. এ এস এম জাহেদ এবং ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী। এ ছাড়া বক্তব্য রাখেন ডা. এটিএম রেজাউল করিম, ডা. শাহাদাত হোসেনসহ অন্যান্য চিকিৎসক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বর্তমান সময়ে চিকিৎসা পেশায় নৈতিকতা ও পেশাগত সততা বড় চ্যালেঞ্জ। এই বাস্তবতায় ইন্টার্ন পর্যায় থেকেই সঠিক দিকনির্দেশনা ও ক্যারিয়ার পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রোগ্রাম নবীন চিকিৎসকদের আত্মবিশ্বাস বাড়ানো এবং দায়িত্বশীল ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১০

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১১

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১২

বাস খাদে পড়ে নিহত ৪

১৩

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৪

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৫

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৬

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

১৭

তার চুরির সময় বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

১৮

উত্তর কোরিয়ায় পৌঁছেছেন শি জিনপিং, স্বাগত জানালেন কিম জং উন ও তার স্ত্রী

১৯

কেন ঢাক-ঢোল বাজিয়ে শতবর্ষী বাবাকে দাফনের চেষ্টা ছেলের

২০
X