বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সব ক্যাম্পাসে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ডাকসু ভিপির

রাজশাহীতে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : কালবেলা
রাজশাহীতে ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। ছবি : কালবেলা

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কায়েম অতি দ্রুত রাজশাহী কলেজসহ সারা দেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মাঠে অনার্স প্রথম বর্ষ (২০২৪–২৫) এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ও নবীনবরণ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাদিক কায়েম বলেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনসহ দেশের সব ক্যাম্পাসে অতি দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।

ছাত্র সংসদকে ক্যাম্পাসের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসকে নেতৃত্ব দেবেন। আপনাদের সব সমস্যা ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এসব সমস্যার সমাধানও ছাত্র নেতৃত্বের মাধ্যমেই সম্ভব।

তিনি বলেন, আবাসন সংকটসহ ক্যাম্পাসের সব সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ছাত্র সংসদই এসব সমস্যার কার্যকর সমাধান করতে পারবে।

জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকা উল্লেখ করে সাদিক কায়েম বলেন, এই তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং তা সফল করেছে। তরুণরা বলেছে—বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। তারা দিল্লির আগ্রাসন ও আধিপত্যের বিরুদ্ধে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকার অঙ্গীকার করেছে।

বৈষম্য দূরীকরণ এবং নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত তরুণদের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুঁইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহা. শামীম উদ্দীন এবং শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক মহানগর সভাপতি মো. সিফাত উল আলম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X