সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় প্রথম মনোনয়নপত্র সংগ্রহ বিএনপি প্রার্থী কাজী আলাউদ্দীনের

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দীন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এবারের নির্বাচনে সাতক্ষীরায় এটিই প্রথম কোনো প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা।

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কালিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান শিমুল এবং কালিগঞ্জ উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. রোকনুজ্জামান। মনোনয়নপত্রটি প্রদান করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিস আফরোজা আক্তার।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার বলেন, ‘রোববার সাতক্ষীরায় প্রথম কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের সব ধরনের বৈধ সহায়তা দেওয়া হচ্ছে।’

তিনি জানান, নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X