মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
অনলাইন সংস্করণ

দলীয় কর্মসূচি থেকে ফেরার পথে কৃষক দলের আহ্বায়ক নিহত

উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া। ছবি: কালবেলা
উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া। ছবি: কালবেলা

সিলেটের দক্ষিণ সুরমা নাজিরবাজারে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইরন মিয়া (৫২) নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইরন মিয়া ওসমানীনগর থেকে মোটরসাইকেলে বিশ্বনাথ ফেরার পথে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির।

ইরন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও নোয়াগাঁওয়ের গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইরন ওসমানীনগরে দলীয় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মোটরসাইকেলে বিশ্বনাথ ফিরছিলেন। এ সময় নাজিরবাজারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় ইরন মিয়াকে হাসপাতাল নেওয়ার পথে তিনি মারা যান।

ওসি খান মো. মাইনুল জাকির বলেন, খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গিয়েছে। কাভার্ডভ্যান জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১০

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১১

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১২

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৩

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৪

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৫

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৬

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৭

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৮

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৯

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

২০
X