বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে সাংবাদিকের কর্মসূচি

হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিক ফিরোজ মোস্তফা। ছবি : কালবেলা
হাতে বিষ, শরীরে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান কর্মসূচি পালন করেন সাংবাদিক ফিরোজ মোস্তফা। ছবি : কালবেলা

বরিশালে এক পুলিশ সদস্যের কাছে জুলুম, নির্যাতন ও ব্লাকমেইলিংয়ের শিকারের অভিযোগে শরীরে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে বিষের বোতল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় এক সাংবাদিক। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন বেসরকারি এশিয়ান টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা। এ সময় তার ওপর হামলাকারী পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

ভুক্তভোগী সাংবাদিক ফিরোজ মোস্তফার অভিযোগ, ৬ মাস ধরে কোতোয়ালি মডেল থানার এএসআই সাইদুল ইসলাম সাঈদ ও আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে সদ্য ক্লোজড কনস্টেবল নাভিদ আনজুম কর্তৃক জুলুম, নির্যাতন ও ব্লাকমেইলের শিকার হচ্ছেন তিনি। শুরুতে কনস্টেবল নাভিদ আনজুম কৌশলে তার ব্যক্তিগত মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি নিয়ে ব্ল্যাকমেইল শুরু করে। সর্বশেষ গত ৮ ডিসেম্বর তারা আমার ওপর অতর্কিত হামলা চালায় এবং অফিস ভাঙচুর করে গুরুত্বপূর্ণ ও মূল্যবান মালামাল নিয়ে যায়।

কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন-উল ইসলাম কালবেলাকে বলেন, খেলাধুলাসহ বিভিন্ন কারণে এএসআই সাইদুল ইসলাম, কনস্টেবল নাভিদ আনজুমের সঙ্গে সাংবাদিক ফিরোজের আগে থেকেই ভালো সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে কোনো কারণে সেটি তিক্ততায় রূপ নেয়। সাংবাদিক ফিরোজের গুরুত্বপূর্ণ কিছু মালামাল পুলিশ সদস্যের কাছে রয়েছে বলে দাবি করেছেন, সেগুলো ফিরিয়ে দিতে চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১০

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১২

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৪

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৫

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

১৬

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

১৭

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

১৮

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

১৯

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

২০
X