ভোলা প্রতিনিধি
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:২৭ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

নিহত ছাত্রদল নেতা সিফাত হাওলাদার। ছবি : সংগৃহীত
নিহত ছাত্রদল নেতা সিফাত হাওলাদার। ছবি : সংগৃহীত

ভোলায় মায়ের সামনে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে এক আওয়ামী লীগ নেতার ছেলে। পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন হত্যা করেছে বলে জানা গেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় রাজাপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আলাউদ্দিন হাওলাদারের বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রদল নেতার নাম সিফাত হাওলাদার (২১)। তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।

এ ছাড়াও তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্লোজার বাজার এলাকার বাসিন্দা আলাউদ্দিন হাওলাদারের ছেলে।

নিহতের মা ইয়ানুর বেগম জানান, আমার ছেলে সিফাত হাওলাদার তারেক রহমানের সমাবেশে ঢাকা যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। আমিও ছেলেকে বিদায় দিতে বাড়ি থেকে দরজা পর্যন্ত যাই। হঠাৎ করে রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হেলাল মেম্বারের ছেলে হাসিব ও মোক্তার হাওলাদারের ছেলে রনির নেতৃত্বে মঞ্জিলসহ ৮/১০ জন সন্ত্রাসী হঠাৎ করে বাগান থেকে বের হয়ে আমার ছেলের মুখ চেপে ধরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই আমার ছেলে সিফাত খুন হয়।

ইয়ানুর বেগম আরও বলেন, আমি হাসিবের পা ধরেছি তবুও ছাড়েনি, আমার চোখের সামনে আমার একমাত্র ছেলেকে হত্যা করেছে হেলাল মেম্বারের ছেলেরা। আওয়ামী লীগের সময় তারা আমার ছেলের পা ভেঙে দিয়েছে, আর আজ হত্যা করে আমার বুক খালি করে দিল।

নিহত সিফাতের বাবা আলাউদ্দিন হাওলাদার বলেন, আমি বিএনপি করি এটাই অপরাধ। আওয়ামী লীগ করা ভাতিজারা আজ আমার ছেলেকে হত্যা করল। আমি এর বিচার চাই।

এদিকে স্থানীয়রা জানান, হেলাল মেম্বার রাজাপুরের মূর্তিমান আতঙ্কের নাম ছিল, রাজাপুর ৯নং ওয়ার্ডে হেলাল মেম্বার ও তার ছেলেদের কথা ছাড়া কিছুই হয়নি। অথচ ৫ তারিখে আওয়ামী লীগের পতনের পরও হেলাল মেম্বার ও তার সন্তানরা প্রকাশ্য এলাকায় ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আজ তাদেরই হাতের বলি ছাত্রদল নেতা সিফাত হাওলাদার।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ওসি মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, আমরা হাসপাতালে গিয়েছি, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X