রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় পদ্মার চরে আটকে পড়া লঞ্চের শতাধিক যাত্রী উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার। ছবি : কালবেলা
রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দে ঘন কুয়াশার কারণে পদ্মা নদীর চরে আটকে পড়া একটি লঞ্চের প্রায় ১০০ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছে দৌলতদিয়া নৌ পুলিশ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ‘এমএল মিজানুর’ নামের একটি লঞ্চ শতাধিক যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। পথিমধ্যে ঘন কুয়াশার কারণে দিকভ্রান্ত হয়ে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের বিপরীত পাশে কলবাগান এলাকায় পদ্মা নদীর চরে লঞ্চটি আটকে যায়।

পরে রাত ৮টা ১৫ মিনিটে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে দৌলতদিয়া নৌ পুলিশের এসআই মেহেদী হাসান অপূর্ব, এএসআই অশোক দত্তসহ পুলিশ ফোর্স ও স্থানীয় লোকজন একটি ট্রলার নিয়ে উদ্ধার অভিযানে অংশ নেন। ঘন কুয়াশার মধ্যেও কৃত্রিম আলোর সহায়তায় রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে লঞ্চটির কাছে পৌঁছে যাত্রীদের ট্রলারযোগে উদ্ধার করা হয়। পরে দৌলতদিয়া বাসস্ট্যান্ড এলাকায় তাদের নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনায় কোনো যাত্রী আহত কিংবা কোনোরকম ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা কমে যাওয়ায় বিআইডব্লিউটিসি সাময়িকভাবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, ঘন কুয়াশার কারণে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দৌলতদিয়া নৌ পুলিশ মাইকিং করে সতর্কতা জারি করেছে। ফেরিঘাট এলাকায় নিরাপত্তামূলক ডিউটি জোরদার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X