ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ডামুড্যায় নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

শরীয়তপুর-৩ আসনে (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) ডামুড্যা উপজেলা নির্বাচন অফিসে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সালাহউদ্দিন আইয়ূবী ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এ. এস. এম রোকন উজ্জামান খানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

মনোনয়নপত্র দাখিল করার সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডামুড্যা উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, শরীয়তপুর-৩ আসনে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতাকে দল মনোনয়ন দিয়েছে। শরীয়তপুর-৩ আসনে লেভেল প্লেইং ফিল্ড সঠিক আছে। আমরা বিশ্বাস করি, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসনে বিএনপির প্রার্থী বিজয়ী হবেন।

মনোনয়নপত্র জমা শেষে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে এ নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণের দোয়া ও সমর্থন পেলে এলাকার উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X