মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়া-৭ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোয়নয়নপত্র দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেদুপুর আড়াইটার দিকে বগুড়ার রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু।

খালেদা জিয়ার মনোনয়নপত্রে সমর্থক হয়েছেন চেয়ারপারসনের উপদেষ্ঠা হেলালুজ্জামান তালুকদার লালু এবং প্রস্তাবক হয়েছেন রাজ্জাকুল আমিন তালুকদার রোকন।

এ সময় তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেক মেয়র অ্যাড. একেএম মাহবুবুর রহমান, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন প্রমুখ নেতারা।

১৭ বছর পর মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে ঘনকুয়াশা আর শীতের প্রকোপের মাঝেও অসংখ্য নেতাকর্মী জেলা প্রশাসনের চত্বরে ভিড় করে। তবে আচরবিধি মেনে ৫ জন গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এতেই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এর আগে গত ২১ ও ২২ ডিসেম্বর জেলা নির্বাচন অফিস, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে খালেদা জিয়ার পক্ষে ৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল। হেলালুজ্জামান তালুকদার লালুসহ স্থানীয় শীর্ষ নেতারা এসব ফরম উত্তোলন করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বগুড়া-৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী হেলালুজ্জামান তালুকদার লালু জানান, আমরা আশাবাদী তিনি নির্বাচনে লড়বেন।

উল্লেখ্য, গাবতলী ও শাজাহানপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বর্তমানে মোট ভোটার ৫ লাখ ৩১ হাজার। বগুড়া-৭ আসন বরাবরই বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বেগম খালেদা জিয়া ইতোপূর্বে এখান থেকে একাধিকবার বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১০

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১১

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১২

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৩

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৪

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৫

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৬

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৭

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৮

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৯

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

২০
X