চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আমি জনসেবার জন্য এসেছি : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। ছবি : কালবেলা

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন জমা দেন।

এ সময় প্রবীণ বিএনপি নেতা চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বদরুল আনোয়ার, সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, নগর বিএনপির সদস্য মোশারফ হোসেন ডিপ্টি উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা দিয়ে সাঈদ আল নোমান কালবেলাকে বলেন, আমি আমার এ মনোনয়নকে চট্টগ্রামের আপামর জনসাধারণকে উৎসর্গ করছি। আমাদের দলের নেতাকর্মীরা ১৭ বছর জেল-জুলুম সহ্য করে দলীয় আদর্শ থেকে বিচ্যুত হননি। এই মনোনয়ন তাদের ত্যাগের ফল।

তিনি বলেন, আমি জনসেবার জন্য এসেছি। সেবার কাজটি করে যেতে চাই সব সময়। জয় বা পরাজয় আমার কাছে মুখ্য না। জনসেবা হলো রাজনীতির একটা অংশ। আমি সে কাজটাই করতে চাই। আমি ক্ষমতার নয়, সেবার আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১০

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১১

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১২

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৩

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৪

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৫

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৭

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৮

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৯

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

২০
X