চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের সঙ্গে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়ব : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সাঈদ আল নোমান। ছবি : কালবেলা
চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন সাঈদ আল নোমান। ছবি : কালবেলা

চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামকে একটি আধুনিক, বাসযোগ্য ও বিশ্বমানের নগরীতে রূপান্তর করতে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অপরিহার্য।

শনিবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এ কথা বলেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, তরুণরাই আগামী দিনের নেতৃত্ব। তাদের মেধা, উদ্ভাবনী শক্তি ও দেশপ্রেমকে কাজে লাগাতে পারলেই চট্টগ্রাম হবে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত একটি শহর। আমি রাজনীতি করছি শুধু ক্ষমতার জন্য নয়, আগামীর প্রজন্মের জন্য একটি সুন্দর চট্টগ্রাম গড়ার লক্ষ্যে।

তিনি আরও বলেন, চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তরুণদের ভাবনা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নিয়ে তিনি একটি সমন্বিত উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে চান, যেখানে তাদের মতামত সরাসরি বাস্তবায়নের সুযোগ থাকবে।

বিএনপি মনোনীত এ প্রার্থী আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজনৈতিক সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে তরুণরা এগিয়ে এলে চট্টগ্রাম শুধু দেশের নয়, আন্তর্জাতিক অঙ্গনেও একটি মডেল নগরী হিসেবে পরিচিতি পাবে।

এ সময় তিনি চট্টগ্রামের সর্বস্তরের তরুণদের ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও পরিবর্তনের এই যাত্রায় শামিল হওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X