যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

যশোরে মনোনয়ন জমা দিতে পারেননি পাঁচ দলের ৬ প্রার্থী

যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন জমা দিতে না পারা ৬ প্রার্থী। ছবি : কালবেলা
যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন জমা দিতে না পারা ৬ প্রার্থী। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেও পাঁচ দলের ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে মনোনয়ন জমা দিতে না পারা ৬ প্রার্থী।

এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় মনোনয়নপত্র জমাদানের সুযোগ চেয়ে যশোর জেলা রিটার্নিং অফিসারের নিকট লিখিত আবেদন করেছেন তারা। লিখিত অভিযোগে তারা দাবি করেছেন, নির্ধারিত সময়ের মধ্যে এসেও তারা মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।

তারা হলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি যশোর-৩ আসনের প্রার্থী মাওলানা আব্দুল্লাহ ও মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি যশোর-৫ আসনের প্রার্থী মাওলানা তবিবুর রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডির) যশোর-৪ আসনের প্রার্থী আবু মুছা, গণঅধিকার পরিষদের নেত্রী যশোর-৬ আসনের প্রার্থী জেসিনা মুর্শিদ প্রাপ্তি ও গণঅধিকার পরিষদের নেতা যশোর-৪ আসনের প্রার্থী আবুল কালাম আজাদ।

প্রার্থীরা লিখিত আবেদনে উল্লেখ করেছেন, ২৯ ডিসেম্বর সকাল থেকে বিকাল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেওয়ার উদ্দেশ্যে সশরীরে উপস্থিত হয়ে কার্যালয়ের ভেতরে নির্দিষ্ট বুথ থেকে সিরিয়াল নম্বর সংগ্রহ করে অপেক্ষমাণ থাকি। এই অবস্থায় অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন গ্রহণ চলতে থাকায় বিকেল ৫টা অতিক্রান্ত হওয়ায় সবাইকে অপেক্ষায় থাকার জন্য জানানো হয়। বলা হয়, সবার মনোনয়নপত্র গ্রহণ করা হবে। কিন্তু ৫টা ৪০ মিনিট পর্যন্ত তিনি মনোনয়নপত্র গ্রহণ করলেও এরপর তিনি সময় শেষ জানিয়ে আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করেননি। আবেদনে মনোনয়নপত্র জমাদানের মুহূর্তে পরিস্থিতি বিবেচনায় নিয়ে যে প্রার্থীরা নির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন তাদের মনোনয়নপত্র গ্রহণ করার অনুরোধ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর-৩ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ বলেন, আমরা যথাসময়ে মনোনয়নপত্র দাখিলের জন্য উপস্থিত ছিলাম। আমাদের অপেক্ষা করতেও বলা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই মনোনয়নপত্র গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। যেহেতু আমরা উপস্থিত ছিলাম, এজন্য আমাদের মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং কর্মকর্তা বরাবর আবেদন জানিয়েছি।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, নিধারিত সময়ে উপস্থিত না হওয়ায় মনোনয়ন জমা দিতে পারেনি তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুট্টার দাম না পাওয়ায় দুশ্চিন্তায় চাষীরা

মবতন্ত্র রাজনীতিতে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি

পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

বন্ধুদের ঈদে জমানো টাকায় আর্জেন্টিনার পতাকায় সেজেছে গোটা লঞ্চঘাট

যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির শঙ্কা

অবশেষে পঞ্চগড় সীমান্ত থেকে ১০ জনকে ফেরত নিলো বিএসএফ

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১১ জেলার সীমান্তে বিজিবির সঙ্গে আনসার মোতায়েন

দেশের বাজারে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

১০

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

১১

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

১২

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

১৩

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

১৪

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

১৫

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

১৬

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

১৭

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৮

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১৯

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

২০
X