রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১০:৩০ এএম
অনলাইন সংস্করণ

সাতসকালে নিয়ন্ত্রণ হারাল বালুর ট্রাক, নিহত ৪

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজশাহীতে সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজ করছে। এ ঘটনায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

পবা হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হক কাজী কালবেলাকে বলেন, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে কাজ করছে। ইতোমধ্যেই চারটি লাশ উদ্ধার করে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত একজনকেও হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারে নাটোর ও রাজশাহী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। কেন এ দুর্ঘটনা ঘটলো তা পুলিশ খতিয়ে দেখছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বিশ্বকাপে পেনাল্টিতে সর্বোচ্চ গোলের তালিকায় মেসি

জাকিরের সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশ

গুজব-ভুয়া কনটেন্ট রোধে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জীবনের গল্প বলতে ওটিটিতে আসছেন মিম

১১

বিশ্বকাপ জিতলে দাড়ি-গোঁফ কাটবেন না ইয়ামাল

১২

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

১৩

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

১৪

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

১৫

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

১৬

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

১৭

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

১৮

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

১৯

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

২০
X