কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কসবায় দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস পারসেজারের জানাজাও সম্পন্ন করা হয়।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা অনুষ্ঠিত এ দোয়া মাহফিল ও জানাজায় হাজারো ধর্মপ্রাণ মানুষ আবেগঘন পরিবেশে অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনীত প্রার্থী কবীর আহমেদ ভূঁইয়া।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফকর উদ্দিন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আইয়ুম খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

দোয়া ও জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আমৃত্যু সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী রাজনীতির সাহসী মুখ এবং বাংলাদেশের নারী শিক্ষার অগ্রযাত্রার অদম্য কণ্ঠস্বর। বেগম জিয়ার মতো মহীয়সী নারী কয়েক শতাব্দীতে একবার জন্ম নেয়।

তিনি আরও বলেন, তার আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে পারলে বাংলাদেশে প্রকৃত জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে।

মরহুম পারসেজারের প্রতি শোক ও শ্রদ্ধা

এদিকে বিএনপি নেতৃবৃন্দ মরহুম আব্দুল কুদ্দুস পারসেজারের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন।

নেতারা বলেন, পারসেজার দীর্ঘদিন ধরে কুটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। পাশাপাশি স্থানীয় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতেও তিনি ছিলেন নিবেদিতপ্রাণ একজন সংগঠক।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, তার মৃত্যুতে কসবা উপজেলা বিএনপি একজন নিষ্ঠাবান ও ত্যাগী সংগঠককে হারাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X