মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করতে হবে : সেলিমুজ্জামান

দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা
দোয়া মাহফিলে বক্তব্য দেন সেলিমুজ্জামান সেলিম। ছবি : কালবেলা

গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, দল এখন শোকের মধ্য দিয়ে যাচ্ছে, সেই শোককে শক্তিতে রূপান্তর করেই আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে ধানের শীষের কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

রোববার (৪ জানুয়ারি) উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের তৃণমূল নেতাকর্মীদের মনোবল অটুট রেখে ঘরে ঘরে গিয়ে বিএনপির আদর্শ মানুষের কাছে তুলে ধরতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে আরও সংগঠিত ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, যুবদল কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক শাহাবুদ্দিন মিয়া, কাশালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশোক মৃধা, সন্তোষ বাড়ৈই, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফারুক মিনা ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা বাবুল সিকদারসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X