নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে এলাকাবাসী। ছবি : কালবেলা
মানববন্ধনে এলাকাবাসী। ছবি : কালবেলা

নরসিংদীর পলাশে ব্যবসায়ী মনি চক্রবর্তীকে (৪২) গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) নিহতের বাবা মদন চক্রবর্তী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় একাধিক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

এদিকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত মনির স্বজন, ব্যবসায়ী, এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সময়ে মনি চক্রবর্তী হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারসহ তাদের বিচারের দাবি জানান। এ সময় সব ব্যবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানানো হয়। এ ছাড়া দ্রুত সময়ে হত্যাকারীদের গ্রেপ্তার না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দীপক কুমার বর্মণ প্রিন্স, দীপঙ্কর সাহা রানা, মাহমুদ হোসেন চৌধুরী সুমন, অ্যাডভোকেট তুষার মিত্র, মিঠু বর্মন, সঞ্জয় সাহা, রাখাল চন্দ্র বিশ্বাস, বাবুল বিশ্বাস প্রমুখ।

এর আগে গত সোমবার (৫ জানুয়ারি) রাতে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে নিজ বাড়ির পাশে দুর্বৃত্তের গুলিতে খুন হন মনি চক্রবর্তী।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন কালবেলাকে বলেন, এ হত্যার ঘটনায় নিহতের বাবা মদন চক্রবর্তী অজ্ঞাত নামা আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মনি চক্রবর্তীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় পরে প্রকাশ করা হবে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেগে এনবিসির সাক্ষাৎকার ছেড়ে চলে গেলেন ট্রাম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

১০

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

১১

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

১২

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

১৩

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১৪

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১৫

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১৬

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৯

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

২০
X