বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৫৬ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ওরফে খোকা (৬৭) নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আব্দুল আজিজ শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সাজাপুর ফকিরপাড়া গ্রামের মৃত কুড়ানু প্রামাণিকের ছেলে।

মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে উপজেলার বীরগ্রাম স্ট্যান্ডের উত্তরে হাজিপাড়া নামক স্থানে বগুড়া-নাটোর সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বুধবার বাদ যোহর নিজ বাড়ির পাশেই তার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।

জানাজায় শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান, শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় মসল্লিরা অংশ নেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএনডিসি)-এর অবসরপ্রাপ্ত গাড়িচালক ছিলেন।

কালবেলা/এসওআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে দেশের যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১০

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১১

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১২

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৩

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

১৪

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

১৫

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

১৮

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

১৯

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

২০
X