গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

মুন্সীগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নয়ানগর গ্রামের শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধে অবরোধ তুলে নিয়ে গজারিয়া থানার নতুন গেটের সামনে মানববন্ধন করেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর সকালে গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাইয়ের ঝগড়ার সময় তাদের মা তাসলিমা বেগম জান্নাত হোসেনকে ডেকে নেন। এ সময় তাদের ধারালো অস্ত্রের কোপে জান্নাত নিহত হন। তিনি নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।

এ ঘটনায় নিহতের মা জাহানারা বেগম গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—শাহীন রাঢ়ী, তার তিন ছেলে রিয়াদ, তারেক ও তাজবীন রাঢ়ী এবং স্ত্রী তাসলিমা বেগম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X