ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ পিএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী 

বাঁ থেকে আন্দালিভ রহমান পার্থ ও গোলাম নবী আলমগীর। ছবি : সংগৃহীত
বাঁ থেকে আন্দালিভ রহমান পার্থ ও গোলাম নবী আলমগীর। ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম নবী আলমগীর তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এ আসনটি জোট শরিক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দিয়েছে বিএনপি।

সোমবার (১২ জানুয়ারী) বিকালে জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে তিনি এ মনোনয়ন প্রত্যাহার করে নেন। জেলা রির্টানিং অফিস কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ড. আমিরুল ইসলাম বাছেত এর মাধ্যমে এ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

এদিকে আলহাজ গোলাম নবী আলমগীরের মনোনয়ন প্রত্যাহারকে ঘিরে ভোলার রাজনীতিতে শুরু হয়েছে নয়া মেরুকরন। রাজনীতির মাঠে বিএনপি-বিজেপি মুখোমুখি অবস্থানে থাকা দুটি দল এক হয়ে আরও শক্তিশালী হবে বলে মনে করছেন অনেকেই। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে জোটের প্রার্থী অনেকটাই এগিয়ে থাকবেন। তবে কেউ কেউ আবার বলছেন, বিএনপি প্রার্থী সরে যাওয়াতে ভোটের মাঠে দেখা যাবে না বিএনপির অনেক নেতাকর্মীকেই।

রিটার্নিং অফিসার ও ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, বিকেলে বিএনপির মনোনীত প্রার্থী গোলাম নবী আলমগীর তার আইনজীবী প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন প্রত্যাহারের আবেদনটি আমরা পেয়েছি। নির্বাচনী নিয়ম অনুযায়ী আবেদনটি গ্রহণ করা হয়েছে। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন, যা ৩ জানুয়ারি যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় এই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ১১ জানুয়ারি স্বাক্ষরিত এই আবেদনটি সোমবার আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়।

একই আসনে বিএনপির গোলাম নবী আলমগীর এবং জোটের শরিক দল বিজেপির আন্দালিব রহমান পার্থ উভয়েই মনোনয়নপত্র দাখিল করায় স্থানীয় রাজনীতিতে চরম অস্থিরতা বিরাজ করছিল। দুই হেভিওয়েট প্রার্থীর অনড় অবস্থানের কারণে কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ও সাধারণ ভোটারদের মাঝে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের মধ্য দিয়ে সেই রাজনৈতিক সংকটের অবসান ঘটল। এখন জোটের সকল শক্তি পার্থর পক্ষে ঐক্যবদ্ধ হবে বলে ধারণা করা হচ্ছে।

ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়ে লড়বেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি এর আগেও এ আসন থেকে জোটের প্রার্থী হয়ে বিজয়ী হয়েছিলেন। ভোলা সদর আসনে ৯ প্রার্থী মনোনয়ন জমা দিলেও ২ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। বর্তমানে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬ জন। যাদের মধ্যে জোটের প্রার্থী বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জামায়াত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা ওবায়েদ বিন মোস্তফা, ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের আইনুর রহমান জুয়েল এবং ইসলামী ফ্রন্ট বাংলাদেশ প্রার্থী মাওলানা আফরাফ আলী। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৬ হাজার ৫৬৭ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X