জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

উত্তাল চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

সেনাবাহিনীর অভিযানে আটকের পর চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে উত্তেজোনা বিরাজ করছে এবং সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করছে স্থানীয় নেতাকর্মীরা।

জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজান কবির বলেন, রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ডাবলুর ব্যবসা প্রতিষ্ঠান হাফিজা ফার্মেসি থেকে তাকে সেনা হেফাজতে তুলে নেওয়া হয়। রাত প্রায় ১টার দিকে তার মৃত্যুর খবর পাওয়া যায়। আমরা এর সঠিক তদন্ত চাই।

এদিকে বিক্ষুপ্ত জনতাকে শান্ত করতে এবং শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঘটনাস্থলে ছুটে আসেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন ও পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

জেলা বিএনপির সভাপতি এবং চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা আইন হাতে তুলে নেব না। আমরা আইনগত ব্যবস্থা নেব। বিএনপির পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করা হবে। যারা ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১০

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১২

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

১৪

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

১৫

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

১৬

আজকে স্বর্ণের বাজারদর

১৭

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১৮

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১৯

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

২০
X