চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু। ছবি : সংগৃহীত
বিএনপি নেতা শামসুজ্জামান ডাবলু। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর অভিযানে বিএনপি নেতা আটকের পর তার মৃত্যু হয়েছে। ওই নেতার নাম শামসুজ্জামান ডাবলু। তিনি জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

সোমবার (১২ জানুয়ারি) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বিএনপি নেতাকর্মীরা। মরদেহ মর্গে নিতে সেনা সদস্যা বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছে। আর বিএনপি নেতাকর্মীরা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ ঘটনাস্থলে যান।

এ সময় বাবু খান সংক্ষিপ্ত বক্তব্যে ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবি করেন। তিনি বলেন, আপনারা কেউ আইন হাতে তুলে নিবেন না। এ ঘটনার বিচার হবে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।

এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন ও পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করেন। দুপুর দেড়টায় মরদেহ উদ্ধার করে অ্যাম্বুলেন্সযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে নিয়ে যায়।

পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, এই মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃক প্রকাশ করছি। এ ঘটনায় মামলা হবে। পুলিশবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহযোগিতা দেওয়া হবে।

জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, সুরতহাল রিপোর্ট আমি পেয়েছি। এখন লাশ নিতে এসেছি। ময়নাতন্ত হবে। সঠিক বিচারের দায়িত্ব আমি নেব।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মকবুল হোসেন বলেন, সুরতহালে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত একটি ওষুধের ফার্মেসি থেকে শামসুজ্জামান ডাবলুকে (৫২) তুলে নিয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৬ এডি রেজিমেন্ট (টিটিসি আর্মি ক্যাম্প)-এর একদল সদস্য।

একপর্যায়ে ডাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার পর সেনাসদস্যরা তাকে পুনরায় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X