শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:১২ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:২৬ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের নির্দেশে মনোনয়নপত্র জমা দিলেন এবি পার্টির সেই প্রার্থী

শেরপুর-২ সংসদীয় আসনের প্রার্থী এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। ছবি : কালবেলা
শেরপুর-২ সংসদীয় আসনের প্রার্থী এবি পার্টির মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা। ছবি : কালবেলা

হাইকোর্টের নির্দেশে অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের এবি পার্টি মনোনীত আলোচিত সেই প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ২৯ ডিসেম্বর বিকেলে মাত্র ৫ মিনিট দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়ন গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা রেজওয়ানা আফরিন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এবি পার্টি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ বাদশা মাত্র ৫ মিনিট দেরিতে নালিতাবাড়ি সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হন। নির্ধারিত সময় শেষ হয়ে যাবার পরে তার মনোনয়নপত্রটি গ্রহণ করেননি সহকারী রিটার্নিং অফিসার। এরপর মনোনয়ন জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েই কাঁদতে শুরু করেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়।

এরপর আব্দুল্লাহ বাদশা মনোনয়নপত্র জমাদানের জন্য হাইকোর্টে রিট পিটিশন করেন। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তার মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেন। তার পরিপ্রেক্ষিতে বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আব্দুল্লাহ বাদশা।

আব্দুল্লাহ বাদশা বলেন, সেদিন আমার গাড়ির সমস্যা হওয়ায় মনোনয়নপত্র জমা দিতে পারিনি। সেখানে আমার কোনো ভুল বা গাফিলতি ছিল না। মাত্র ৫ মিনিট বিলম্বের কারণে সহকারী রিটার্নিং কর্মকর্তা আমার মনোনয়নপত্র জমা না নেওয়ায় আমি আদালতের দ্বারস্থ হই। আমি আদালতের কাছ থেকে ন্যায়বিচার পেয়েছি। ইতোমধ্যে কাগজপত্র জমাও দিয়েছি। আশাকরি আমি বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১০

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১১

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

১২

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১৩

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১৪

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১৫

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৬

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৭

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৮

রিজার্ভ আরও বাড়ল

১৯

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

২০
X