বগুড়া ব্যুরো
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৩ এএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

বগুড়ায় যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য দেন আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা
বগুড়ায় যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য দেন আবদুল মোনায়েম মুন্না। ছবি : কালবেলা

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, নির্বাচনকে সামনে রেখে এখনো ষড়যন্ত্র শেষ হয়নি। প্রবাসীদের পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক ভাঁজের মাঝখানে দিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে, সেটিও একটি সূক্ষ্ম ষড়যন্ত্রের অংশ হতে পারে।

তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় যুবদল প্রস্তুত রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মহিলা মার্কেট অডিটোরিয়ামে অনুষ্ঠিত যুবদলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মোনায়েম মুন্না বলেন, বাংলাদেশকে সমৃদ্ধ ও স্বনির্ভরভাবে গড়ে তুলতে তারেক রহমান সব ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। ফ্যাসিস্ট সরকার যেভাবে এই দেশের সকল সেক্টরকে ধ্বংস করে গেছেন, সেই অবস্থা থেকে দেশকে সঠিক পথে আনা কঠিন হলেও অসম্ভব নয়। তরুণদের সামনে রেখে সাম্যের ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণে তারা তৃণমূলে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলন শুরুর পর তা বেগবান করে চূড়ান্ত সফলতা অর্জনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন তারেক রহমান। ছাত্র-জনতার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে সুপরিকল্পিতভাবে সরকার পতনের এক দফা আন্দোলনের দিকে ধাবিত করেছিলেন তিনি। আর এখানে যুবদলের প্রতিটি ইউনিটের ব্যাপক অবদান রয়েছে। বিএনপি বরাবরই সংস্কারের পক্ষে যা ইতোমধ্যেই বিএনপির শীর্ষ নেতারা তাদের বক্তব্যে বারবার পরিষ্কার করেছেন।

রাজশাহী বিভাগের যুবদলের ৯টি ইউনিটের নেতাদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। সভার সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X