পাবনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘কিলার জাহিদ’ গ্রেপ্তার 

আসামি জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত
আসামি জাহিদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ছবি : সংগৃহীত

পাবনায় অনুকূল চন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা ও মুন্তাজ চেয়ারম্যানের হাত কাটা মামলার অন্যতম আসামি জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় দুটি অস্ত্র, দেশীয় অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার (১৬ জানুয়ারি) অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পাবনা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম পাবনা সদর উপজেলার কাশিপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাচ্চু সরদারের ছেলে।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাশেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম পাবনা পৌর এলাকার দিলালপুর মহল্লার বজলুল হক রোডে নাজমুন্নাহারের বিল্ডিংয়ের চতুর্থ তলায় এক ভাড়াটিয়ার ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযানে ফ্ল্যাটের গেস্ট রুম থেকে জাহিদুল ইসলাম ওরফে কিলার জাহিদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, এ সময় একটি দুই নলা ওয়ান শুটার গান, একটি এক নলা ওয়ান শুটার গান, একটি ১২ বোর কার্তুজ, একটি ধারালো তলোয়ার, একটি ধারালো চাইনিজ কুড়াল, একটি .২২ বোর রিভলভারের রিভলভিং চেম্বার, তিনটি আগ্নেয়াস্ত্রের ট্রিগার, দুইটি লোহার স্প্রিং, একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ও একটি হ্যাকসো ব্লেড জব্দ করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলার পর শনিবার সকালে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রাশেদুল ইসলাম বলেন, জাহিদের বিরুদ্ধে ২০১৬ সালের চাঞ্চল্যকর পাবনা হেমায়েতপুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন সাহা পান্ডে হত্যা মামলা, হেমায়েতপুর ইউপি চেয়ারম্যান মুন্তাজ আলীর হাত কাটা মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১০

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

১১

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

১২

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

১৩

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

১৪

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১৫

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১৬

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১৭

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৯

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

২০
X