মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লঞ্চ থেকে জব্দ ৫০ মণ জাটকা গেল এতিমখানায়

মতলব উত্তরে মেঘনা নদীতে এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে জব্দকৃত ২ হাজার কেজি জাটকা। ছবি : কালবেলা
মতলব উত্তরে মেঘনা নদীতে এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে জব্দকৃত ২ হাজার কেজি জাটকা। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মেঘনা নদীর এখলাশপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, অভিযানে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ২ হাজার কেজি (২ টন অর্থাৎ ৫০ মণ) জাটকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাটকাগুলো তাৎক্ষণিকভাবে স্থানীয় এতিমখানা ও অসহায় দুস্থ মানুষের মাঝে বিতরণ করে প্রশাসন।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মতলব উত্তর উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার এম সানোয়ার হক এবং ক্ষেত্র সহকারী মোশারফ হোসেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, জাটকা ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এরপরও একটি অসাধু চক্র নদীপথে যাত্রীবাহী লঞ্চ ব্যবহার করে জাটকা পাচারের চেষ্টা করছে। এসব কর্মকাণ্ড ইলিশের উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। জাটকা রক্ষা মানেই ভবিষ্যতের ইলিশ রক্ষা, এই লক্ষ্যেই আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, নদীপথের পাশাপাশি সড়ক ও নৌপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১০

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১১

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১২

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৪

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৮

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৯

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

২০
X