সিলেট ব্যুরো
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চেকপোস্টে ধরা পড়ল ১০টি আগ্নেয়াস্ত্র

জব্দ অস্ত্র। ছবি : কালবেলা
জব্দ অস্ত্র। ছবি : কালবেলা

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) ভোরে জৈন্তাপুরের উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি পালিয়ে যায়।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

জেলা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল যোগে দুজন লোক চেকপোস্টের সামনে আসলে এ গাড়িটি থামানোর জন্য সংকেত প্রদান করে পুলিশ। এ সময় মোটরসাইকেলসহ একটি সাদা প্লাস্টিকের বস্তা ফেলে আরোহীরা দৌড়ে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ভারতীয় ৪টি ক্যামো রঙের নতুন এয়ারগান ও ৬টি কালো রঙের নতুন এয়ারগান এবং একটি পুরোনো সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা কালবেলাকে বলেন, আমাদের চেকপোস্টে তল্লাশিকালে ১০টি নতুন এয়ারগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। মোটরসাইকেলযোগে এয়ারগান বহনকারী দুই পলাতক ব্যক্তির পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X